[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যালেঞ্জ নিয়ে শিরিনের হার, সুমাইয়া দ্রুততম মানবী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

দৌঁড় শেষ করে নিজেই সন্দিহান ছিলেন দেশের ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার। বার বার তাকাচ্ছিলেন বিচারকদের দিকে। শুধু তাই নয়, বিচারকদের আসনের পাশেই নৌবাহিনীর পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। নিজ কানে শুনতে চাইছিলেন ১৭ বার সেরা হওয়ার ঘোষণা।

 

উপস্থিত মিডিয়া কর্মীদের ধারনা একই সংস্থার সুমাইয়া দেওয়ানের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিবাদে এগিয়ে আসেন শিরিন। কথা বলতে বাধা দেন। বলেন আমি চ্যালেঞ্জ করব। করেনও। কিন্তু তা অন প্রটেস্টে থাকল। ফটোফিনিশিং দেখে আপাতত সুমাইয়াকেই দেশের নতুন দ্রুততম মানবী ঘোষনা করেন বিচারকরা।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে স্বর্ণ জেতেন সুমাইয়া দেওয়ান। হাড্ডাহাড্ডি রেসে দ্বিতীয় শিরিন আক্তার। তিনি দৌঁড় শেষ করেন ১২.২১ সেকেন্ডে।

                                দ্রুততম মানবী নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান

ফের দ্রুততম মানবীর মুকুট জিতে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘অনেক পরিশ্রম করে আমি প্রথম হয়েছি। সামনের দিকে এখন এগিয়ে যেতে চাই। আমার কোচ (মেহেদী হাসান) যেভাবে ট্রেনিং করিয়েছেন সেভাবেই ফল পেয়েছি। এখন আমি এসএ গেমসেও ভালো কিছু উপহার দিতে চাই।’

অন্যদিকে ১০.৬৪ সেকেন্ড টাইমিং নিয়ে ফের দ্রুততম মানবের খেতাব জিতে নিলেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার নৌবাহিনীর ইমরানুর রহমান। সেনাবাহিনীর আবদুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং জাতীয় চ্যাম্পিয়নে দ্রুততম মানব হলেও তা খুঁইয়ে সামার অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জেতেন নৌবাহিনী মো. ইসমাইল। তিনি সময় নেন ১০.৮৮ সেকেন্ড।

                     দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করলেন নৌবাহিনীর ইমরানুর রহমান

নিজেকে প্রস্তুত করতে একবার চীনেও গিয়েছিলেন ইনজুরিতে আক্রান্ত ইমরানুর। সবকিছুর পেছনে কারণ ছিল দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করা, যেটি তিনি হারিয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। সোনা জয়ের পর খুশি ইমরানুর।

এবার এসএ গেমসেও সোনা জিততে চান , ‘আলহামদুলিল্লাহ নৌবাহিনীর জন্য জিততে পেরেছি। ওরা আমাকে সম্মান দিয়েছে। কঠিন সময় পার করেছি ইনজুরিতে পড়ে। আবারও ফিরে আসতে পেরে ভালো লাগছে। সামনে ইসলামিক গেমস আছে। এরপর দক্ষিণ এশিয়ান গেমস। আমি ধাপে ধাপে এগোতে চাই। আমার প্রথম লক্ষ্য দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জেতা।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর