[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন’স জুনিয়র এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

শনিবার রাতের ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান হকির যুব পর্যায়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের নারী হকি দলের সবচেয়ে বড় ও সেরা সাফল্য।

টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামা বাংলাদেশ দল ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে কোণঠাসা করে রাখে।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক আইরিন।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমা নাদিরা।

মেসিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড এমবাপ্পের, তবুও আফসোসমেসিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড এমবাপ্পের, তবুও আফসোস
শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তান ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি। কাজাখস্তান পেনাল্টি কর্নার থেকে একবার বল জালে জড়ালেও রিভিউয়ের মাধ্যমে তা বাতিল হয়ে যায়।

২০১৯ সালে বাংলাদেশ নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর, জুনিয়র এএইচএফ কাপের গত আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দলকে। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ট্রফি নিজেদের করে নিল মেয়েরা।

কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং হংকং চায়নাকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে পুরো আসর জুড়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৮-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারায় তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর