কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬
ক্যারম দ্বৈতে শিপন-রাফি চ্যাম্পিয়ন জসিম-আরিফ রানার্সআপ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬।
আজ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় শেষ হল পুরুষ ক্যারমে দ্বৈতের খেলা। ডিআরইউর স্পোর্টস রুমে অনুষ্ঠিত পুরুষদের ক্যারম দ্বৈতে জাগোনিউজ ২৪ ডটকমের সাঈদ শিপন ও সময়ের আলোর রফিক রাফি জুটি চ্যাম্পিয়ন হয়।
রানার্সআপ হয় দৈনিক জনকণ্ঠের এমএম জসিব ও ডেইলি সানের আরিফুর রহমান। তৃতীয় হয়েছে দৈনিক প্রভাতের আরাফাত দাড়িয়া ও জিটিভির সাজ্জাদ হোসেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: