[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ অক্ষুন্ন রাখার সুযোগ শিরিনের সামনে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১৪:০৮ পিএম

১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবীর খেতাব হারানো শিরিনের সুযোগ আজ


জাতীয় সামার অ্যাথলেটিক্সের মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব হারিয়েছেন ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার।

ফটোফিনিশিংয়ে হেরে চ্যালেঞ্জও করেছিলেন শিরিন। কিন্তু তা ধোপে টেকেনি। বরং ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতলেন সুমাইয়া।

তবে শিরিনের জন্য সুখের খবর, তার প্রতিদ্বন্দ্বি সুমাইয়া পায়ে আঘাত পেয়েছেণ। আঘাত এতটাই গুরুতর যে, আজ ২০০ মিটার স্প্রিন্টে তিনি খেলতে নাও পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে এতে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অক্ষুণœ রাখার সুযোগ হাতছানি দিচ্ছে শিরিনের সামনে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর