বিশ্ব অ্যাথলেটিক্সেও পাকিস্তান-ভারতের লড়াই
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে লড়বেন পাকিস্তানের অলিম্পিকে স্বর্ণজয়ী আরশাদ নাদিম ও ভারতের নিরজ চোপড়া।
দুবাইয়ে চলছে এশিয়া কাপ ক্রিকেট। দর্শকরা প্রতীক্ষায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও ভারতের লড়াইয়ের। সেই লড়াই আপনি দেখতে পারেন আজ থেকে জাপানে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও। জ্যাভলিন থ্রোয়ে লড়বেন পাকিস্তানের অলিম্পিকে স্বর্ণজয়ী আরশাদ নাদিম ও ভারতের নিরজ চোপড়া।
পাঁচ বছর আগে (২০২০) টোকিয়োতেই অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। কিন্তু প্যারিস অলিম্পিকে তা হারিয়ে ফেলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। তাই নিজের পয়া টোকিওতেই সেই প্রতিশোধ নিতে চাইবেন তিনি।
টোকিও অলিম্পিকে পাকিস্তানের নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন। আর ভারতের নিরজ চোপড়া ৮৯.৪৫ মিটার দূরত্বে নিক্ষেপ করে রুপা জেতেছিলে। এবারের আসরে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে নিরজের সামনে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: