[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বক্সিং কোচ আকিকভ ঢাকায় আসছেন বুধবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমস উপলক্ষ্যে আজ ঢাকায় আসছেন কিরগিজস্তানের কোচ আকিকভ আবায়েভ।

 

এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমস উপলক্ষ্যে আজ ঢাকায় আসছেন কিরগিজস্তানের কোচ আকিকভ আবায়েভ। রাত সাড়ে নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন তিনি। সেখান থেকে সরাসরি তিনি যাবেন রাজশাহী বিকেএসপিতে।

 

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবা) স্টার-১ লেভেল কোর্স করা কোচ আকিকভ আবায়েভকে মাসিক তিন লাখ টাকায় আনা হচ্ছে বলে জানান বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান।

 

তিনি বলেন, ‘আমরা গেমসে ছেলেদের নয়টি ও মেয়েদের ছয়টি ইভেন্টে অংশ নিয়ে থাকি। তাই ২৮ জন বক্সার নিয়ে ১ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজশাহী বিকেএসপিতে। তাই কোচ ঢাকায় এসেই সরাসরি সেখানে চলে যাবেন। কারণ রাজশাহীতে বক্সার এবং কোচের আবাসনের ভালো ব্যবস্থা রয়েছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর