[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে কিরগিজ কোচের অধীনে বক্সারদের ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

দুই গেমস মিলিয়ে প্রায় ৩২ জন পুরুষ ও নারী বক্সার রয়েছেন ক্যাম্পে।

 


রাজশাহীতে চলছে এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান গেমসে বক্সিং ডিসিপ্লিনের অনুশীলন ক্যাম্প। নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছে কিরগিজস্তানের কোচ আকিকাত আবায়েভ। সেখানেই শিষ্যদের নিবিড় অনুশীলন করিয়ে যাচ্ছেন তিনি।

 এদের মধ্যে এসএ গেমসের জন্য ২৮ জন এবং এশিয়ান যুব গেমসের জন্য ৪ জন রয়েছেন। এসএ গেমসের ক্যাম্পে পুরুষ বক্সার ২০ জন এবং নারী বক্সার ৮ জন রয়েছেন।

 

 


কোচের দীক্ষা পরিদর্শন করতে আজ রাজশাহী বিকেএসপিতে যাচ্ছেন বক্সিং ফেডারেশনের সভাপতি লে. কর্ণেল (অব.) এমএ লতিফ খান এবং সাধারন সম্পাদক এমএ কুদ্দুস খানসহ অন্যরা

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর