জুলাই বিপ্লব বক্সিং বৃহস্পতিবার
ঢাকা ও বিভিন্ন বিভাগের অর্ধশত বালক ও তরুন বক্সারদের অংশগ্রহনে বৃহস্পতিবার জুলাই বিপ্লব উদযাপন বক্সিং প্রতিযোগিতা হবে।
মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠেয় দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। এ সময় ফেডারেশনের সহসভাপতি ফায়াজুর রহমান ভূঞা ও সাধারন সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত থাকবেন।
স্কুলের বালক ও বালিকাদের ৩৭ ও ৪০ কেজি, জুনিয়র বালক ও বালিকাদের ৪৮ ও ৫০ কেজি, তরুন-তরুনীদের ৫৪ ও ৫৭ কেজি এবং সিনিয়র ছেলে ও মেয়েদের ৫০, ৫২, ৫৬ ও ৬০ কেজি ওজনশ্রেণীতে লড়াই হবে।
টুর্নামেন্টে বিকেএসপি, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, সেনাবাহিনী, আনসার ও পুলিশের বক্সাররা অংশ নেবেন। বিকালে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: