[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিসেম্বরে ক্যারম বিশ্বকাপে খেলতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

মালদ্বীপে ২-৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্যারম বিশ্বকাপ। ওই আসরের পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ।


মালদ্বীপে ২-৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্যারম বিশ্বকাপ। ওই আসরের পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। তাই শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম রুমে বিশ্বকাপের বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বাছাই কার্যক্রম শেষে চারজন করে ছেলে ও মেয়েদের বাছাই করা হয়।

বাছাইকৃত খেলোয়াড়রা হলেন- পুরুষ বিভাগে আনিছ আহমদ, হাফিজুর রহমান, বাসু দাশ ও হেমায়েত মোল্লা এবং মেয়েদের বিভাগে আফসানা নাসরিন, ফারজানা বানু, শামসুন নাহার ও আছিয়া খাতুন। বিশ^কাপে ভাল ফল পেতে ৬ নভেম্বর থেকে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর