এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপ
ভিসা জটিলতায় সৌদি আরবে যেতে পারেননি সাইক্লিষ্টরা
সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপের খেলা। এশিয়ার ৪০ দেশের প্রায় দেড় হাজার সাইক্লিষ্টের অংশগ্রহনে মুখরিত হতে পারত আসরটি। কিন্তু লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের সাইক্লিষ্টদের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা আর সম্ভব হয়নি।
শুধু বাংলাদেশই নয়, পাকিস্তান ও ফিলিপাইনের সাইক্লিষ্টরাও পাননি সৌদি আরবের ভিসা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।
তার কথা, ‘আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। অথচ ভিসার জন্য ঢাকায় সৌদি দূতাবাসে তারা কিছুই বলেনি। ফলে আমরা ভিসা পাইনি। যেতেও পারিনি।’ শুধু তাই নয়, আয়োজক সৌদি আরব নাকি কোন প্রকার সহযোগিতাই করছে না টুর্নামেন্টে অংশ নেওয় ও কংগ্রেসের জন্য।
মোস্তফা কামালের কথা, ‘সাধারনত কংগ্রেসে গেলে কর্মকর্তাদের থাকাটা অন্তত আয়োজকরা বহন করে। কিন্তু এখানে কোন কিছুতেই তারা খরচা করছে না। তারপরও আমরা রাজি হয়েছিলাম, কিন্তু ভিসা পাইনি। তাই চারজন সাইক্লিষ্ট যাওয়ার কথা থাকলেও যেতে পারছে না।’ বেশ কিছুদিন অনুশীলনও করলেও খাগড়াছড়ির রাকিব ও শাহাদাত হোসেন আলিফ এবং সেনাবাহিনীর সুবর্ণা বর্মন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাহেলা খাতুনের সৌদি আরবে গিয়ে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: