[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের রাকিবুল সাইক্লিং কোচিং কোর্সে এশিয়ায় প্রথম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

বাংলাদেশের অনেক তরুণ-তরুণীর নেশা সাইক্লিং। ফেডারেশনের সীমাবদ্ধতা ও নানা কারণে সাইক্লিং এখনো পেশা হিসেবে নেয়ার মতো হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসীর মতো বিষয়ে পড়াশোনার পর দেশের শীর্ষ একটি হাসপাতালে চাকরি ছেড়েছেন রাকিবুল ইসলাম সাইক্লিংয়ের নেশায়। জাতীয় সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাকিবুল এবার কোচিং সনদও নিজের সামর্থ্যের সেরাটা দেখিয়েছেন। তিনি সফলভাবে মর্যাদাপূর্ণ ইউসিআই লেভেল–২ কোচিং সার্টিফিকেট

১৪-১৮ মার্চ থাইল্যান্ডের চিয়াং মাইয়ে ইউসিআই ওয়ার্ল্ড সাইক্লিং সেন্টারের অধীনে অনুষ্ঠিত হয়। এই কোর্সটি সুইজারল্যান্ডের এগলে-ভিত্তিক সাইক্লিংয়ের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ইউনিয়ন সাইক্লিস্ট ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃত। ১১টি এশীয় দেশের ১২ জন সফল অংশগ্রহণকারীর মধ্যে রাকিবুল ইসলাম সবগুলো মডিউলে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

উচ্চ-মানের কোচিং, ক্রীড়া বিজ্ঞান এবং অ্যাথলেট উন্নয়নে তিনি অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। এর আগে ইউসিআই-এর পূর্ণ অর্থায়নে একটি বৃত্তি পেয়ে তিনি ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং সব প্রাথমিক কোর্স ও চূড়ান্ত মূল্যায়নে সফল হন।

সনদ পেয়ে রাকিবুল ইসলাম বলেন, 'এই পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের দেশের সাইক্লিংয়ের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন।' তিনি ভবিষ্যতে সুইজারল্যান্ডে ইউসিআই লেভেল–৩ সার্টিফিকেশন অর্জনের আশাও ব্যক্ত করেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর