[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএ গেমস থেকে ছিটকে গেলেন সোনাজয়ী ফেন্সার ফাতেমা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

ফেন্সার ফাতেমা মুজিব

এসএ গেমসে খেলতে পারছেন না সোনাজয়ী ফেন্সার ফাতেমা। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি।

হতাশ ফাতেমা বলেন, “এসএ গেমসে খেলতে না পারলে অনেক খারাপ লাগবে। গত পাঁচ বছর ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। এখন নদীর কিনারায় বসে আছি, অথচ নদী পার হতে পারছি না।”

এমআরআই করার পর জানা যাবে অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে এবং অন্তত চার মাস ফেন্সিংয়ের তরবারি হাতে তুলতে পারবেন না তিনি।

অতিরিক্ত অনুশীলন ও চাপের কারণেই ইনজুরির শিকার হয়েছেন বলে জানান ফাতেমা। তার ভাষায়, “আমাদের তো পায়ের শক্তি দিয়েই খেলতে হয়। এজন্যই আপাতত খেলা থেকে দূরে থাকতে হচ্ছে।”

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর