জুলাই রেভ্যুলেশন ফেন্সিংয়ে আনসার চ্যাম্পিয়ন
জুলাই রেভ্যুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদিন ব্যাপী খেলা শেষে তারা পাঁচটি করে স্বর্ণ ও রুপা এবং ছয়টি ব্রোঞ্জ জিতে সেরা হয়। দুটি করে ব্রোঞ্জ জিতে প্রথম রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার্সআপ মিরপুর ফেন্সিং ক্লাব।
এছাড়া মেয়েদের ফয়েল একক ইভেন্টে সোনা জিতেছেন জেসমিন আক্তার জুঁই, রুপা নাজিরা খাতুন ও ব্রোঞ্জ জিতেছেন দুজন-মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা। মেয়েদের সাবের এককে সোনা জিতেছেন অঞ্জলী গোস্বামী। রুপা জিতেছেন মাহবুবা খাতুন ও বোঞ্জ জিতেছেন দুজন-রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। সবাই বাংলাদেশ আনসারের ফেন্সার।
জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ। প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠান সুজুকি মোটর বাইক।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: