ফেন্সিংয়ে নৌবাহিনী-আনসার চ্যাম্পিয়ন
প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার।
সোমবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চারদিন ব্যাপী খেলা শেষে ছয়টি করে স্বর্ণ, পাঁচটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে এই দুই সার্ভিসেস দল। একটি করে স্বর্ণ ও রুপা এবং আটটি ব্রোঞ্জ জিতে প্রথম রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ্ ভিডিপি ও সেনাবাহিনীর দলে মোট ২৪জন করে খেলোয়াড় টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে। এছাড়া ১৮ টি ক্লাব থেকে আরও অংশ নেন ২৫০জন ফেন্সার।
তবে চারদিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে তিন বাহিনীর দলের তুলনায় পিছিয়ে আছে ক্লাবের ফেন্সাররা। যদিও বিষয়টিকে পজিটিভ ভাবেই দেখছেন কম্পিটিশনের টেকনিক্যাল ডিরেক্টর মেহেদী হাসান। তার কথা, ‘এই টুর্নামেন্টটা একটা সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাহিনীর বাইরে আরও খেলোয়াড় তৈরির। যখন কোনো ক্লাবের ফেন্সাররা খুব ভালো করছে। সার্ভিসেস দলও তাদেরকে নিজেদের দলে নিয়েছে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: