[email protected] শনিবার, ১৩ই জুন ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ১৬:০৫ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের দ্বারপ্রান্তে ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে রোববার (১০ মে) সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের প্রতিশ্রুতি অনুযায়ী আজই জাতীয় দলের কোচ চূড়ান্ত করার কথা। আজসহ গত ক'দিন ধরে চলছে শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের ভার্চুয়াল ইন্টারভিউ।

কোচ হিসেবে আলোচিত ক্রিস কোলম্যানের ইন্টারভিউ হয়েছে গতকাল। আর তার আগের দিন আলোচনায় থাকা রোজারিও মিকেল ব্রাজিলের এক ক্লাবের সাথে চুক্তি করে ফেলেছেন। তাই শেষ মুহূর্তে নানা যদি-কিন্তুতে বন্দী বাফুফে সিদ্ধান্ত।

এদিকে, সহকারী কোচ নিয়োগের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি দেয়া হলেও বেশিরভাগ কোচ চাইছেন পছন্দের সহকারী। এই বিষয়েও আলোচনা করেছেন তারা।

প্রসঙ্গত, চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শেষ হয় হাভিয়ের কাবরেরার যাত্রা। এরপর থেকেই আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র ১০টিতে, ড্র ১০টি এবং হার ১৯ ম্যাচে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর