পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ কোরিয়া। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে এশিয়ার দলটি।
শুক্রবার (১২ জুন) মেক্সিকোর জাপোপানে অবস্থিত এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেন ওহ হিউন-গ্যু। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার জয়সূচক গোলটি করেন তিনি। হুয়াং ইন-বিওমের নিখুঁত ক্রস থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওহ। এরপর বাকি সময় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: