[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে শিরোপা জিতলেন গলফার জামাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

এই বছর আরও একটি শিরোপা পেলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন।

 

এই বছর আরও একটি শিরোপা পেলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। ভারী বৃষ্টির কারণে এক রাউন্ড আগেই তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স গলফ টুর্নামেন্টের শিরোপা উঠেছে তার হাতে।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা জামালকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত এই আসরে এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা।


হায়দ্রাবাদের গোলকোন্ডা গলফ কোর্সে এই টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন জামাল। প্রথম রাউন্ড থেকেই লিডারবোর্ডের শীর্ষে থাকা এই অভিজ্ঞ গলফার শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ রাউন্ড বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। তিন রাউন্ডের খেলা শেষে জামাল হোসেন মোট ২৩-আন্ডার পার ১৮৭ স্কোর নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের অক্ষয় শর্মার চেয়ে চার শট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। জিতেছেন ১৫ লাখ রুপি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর