[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনাজপুরে জিমন্যাস্টিক্স ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে তৃণমূল জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

 জিমনাস্টিক্সের সুঁতিকাগার এই জেলার ৭০ খুদে জিমন্যাস্টের অংশগ্রহনে গড়ে উঠছে ভবিষ্যতের সম্ভাবনা। দিনাজপুর জিমন্যাশিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পটি ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত। ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে ৫০ জন ছেলে ও ২০ জন মেয়ে দুবেলা অনুশীলন করছে কোচ আবদুল্লাহ আল মাসুমের তত্বাবধানে। এই ক্যাম্পে শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ভারসাম্য, নমনীয়তা ও কৌশলগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্যাম্প সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র জিমনেশিয়ামে প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কোচদের উদ্যোগে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। জিমন্যাস্টিকসের গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা এবং শিশুদের খেলাধুলামুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়। এর ফলে তৃণমূল পর্যায়ে জিমন্যাস্টিকসে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দিনাজপুরে এ ধরনের একটি নিবিড় ও পরিকল্পিত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের জন্য জেলা ক্রীড়া সংশ্লিষ্টদের পক্ষ থেকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। ক্রীড়া সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের তৃণমূলভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে দিনাজপুর থেকে ভবিষ্যতে দক্ষ ও প্রতিভাবান জিমন্যাস্ট তৈরি হবে। তারা জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে। একদিন দিনাজপুরের জিমন্যাস্টরা অলিম্পিক গেমসে পদক জয় করবে বলেও প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর