এশিয়া কাপ হকি
হার দিয়ে শুরু বাংলাদেশের
হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেছে লাল সবুজের দল।
পাকিস্তানের বদলী হিসাবে খেলতে যাওয়া রেজাউল করিম বাবুদের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়? তাই ফলটাও অনুমেয় ছিল। বরং হারের ব্যবধান কিছুটা কম ছিল।

র্যাংকিংয়ের ২ নম্বরে থাকা মালয়েশিয়ার কাছে হার অনুমেয় থাকলেও শুরুতে কিন্তু লিড নিয়েছিল বাংলাদেশই। প্রথম কোয়ার্টারে গোলের মুখ দেখেনি কোন দলই। দ্বিতীয় কোয়ার্টেরর শুরুতে ম্যাচের ১৬ মিনিটে নেপাল্টি কর্ণার (পিসি) থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম (১-০)। তবে ২৫ মিনিটে মালয়েশিয়ার হামসানি আসরান ফিল্ড থেকে গোল করলে ম্যাচে সমতা আসে (১-১)।

তৃতীয় কোয়ার্টারে (৩৬ মিনিট) আনোয়ার আকিমুল্লাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায মালয়েশিয়া। ৪৮ মিনিটে আবদু রউফ মোহাজির গোল কররে ৩-১ গোলে আরও এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে কোলান সাইদের গোলে ব্যবদান আরও বাড়ায় মালয়েশিয়া (৪-১)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে রেজাউল করিমরা।
আগামীকাল বাংলাদেশ বি- গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে, বাংলাদেশ সময় দুপুর ১.৩০ টায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: