[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

জাতীয় খো খোতে আনসার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

মার্কেন্টাইল ব্যাংক জাতীয় খো খো প্রতিযোগিতার পুরুষ ও মহিলা দুই বিভাগেই শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

 

আজ রোববার পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে চট্টগ্রামকে ৮ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার।

 

অন্যদিকে মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্দীতামূলক খেলায় ১ পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারীকে হারিয়ে আনসার তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোরকে হারিয়ে গাজীপুর প্রতিযোগিতায় ৩য় হয়।

 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম শেখ মোস্তাফিজুর রহমান, খো খো ফেডারেশনের সভাপতি এএইচএম জিয়াউল হক এবং সাধারন সম্পাদক মীর কায়ছার সাদিক উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর