[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আরাদ্ধা-মারিয়ার স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

তারুণ্যের উৎসবের অংশ হিসাবে বালক ও বালিকাদের স্কেটিংয়ে স্বর্ণপদক জিতেছে আরাদ্ধা ও মাসনুন আলম মারিয়া।

 

 

শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকাদের ৬-৮ বছর বিভাগে আরাদ্ধা, ৮-১০ বছর বিভাগে সাফনুন আলম মারিয়া, ১০-১২ বছর বিভাগে সারওয়াত শাহেদ ¯েœহা, ১২-১৪ বছর বিভাগে মায়মুনা হাসান নাবা স্বর্ণ জেতে।

 

বালকদের গ্রুপে ৬-৮ বছর বিভাগে সামিউল ইসলাম দিগন্ত এবং ৮-১০ বছর বিভাগে মাহমুদ হাসান স্বর্ণপদক জিতেছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ। এ সময় জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর