[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দীর্ঘ দিন পর ঢাকায় বৈশাখী ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ২১:০৪ পিএম

দীর্ঘ বিরতি দিয়ে আবারও ফিরছে সেই গ্রামীণ খেলার আয়োজন। পহেলা বৈশাখে পল্টন মাঠে ১০টি ডিসিপ্লিন নিয়ে হতে যাচ্ছে এমন উৎসব।

২০০৬ সালে ঢাকায় প্রথম গ্রামীণ খেলা নিয়ে বৈশাখী উৎসব হয়েছিল। এরপর বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আয়োজনে পলটনের আউটার স্টেডিয়ামে বৈশাখ উপলক্ষ্যে ষাড়ের লড়াইসহ গ্রীমান ক্রীড়া উৎসবের আয়োজন করেছিলেন সংগঠক আশিকুর রহমান মিকু। 

দীর্ঘ বিরতি দিয়ে আবারও ফিরছে সেই গ্রামীণ খেলার আয়োজন। পহেলা বৈশাখে পল্টন মাঠে ১০টি ডিসিপ্লিন নিয়ে হতে যাচ্ছে এমন উৎসব।

কিউট বৈশাখী ক্রীড়া উৎসব উপলক্ষে আয়োজিত রবিবার সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) ঢাকার পল্টন ময়দানে দিনব্যাপী এই উৎসবে দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির বিভিন্ন আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘আমরা দীর্ঘদিন পর পহেলা বৈশাখে ক্রীড়া উৎসব করতে যাচ্ছি। গ্রামীণ খেলা যেন হারিয়ে না যায় তার জন্যই এমন আয়োজন। ২০০৬ সালে একবার এটা হয়েছিল। অনেক দিন পর আবারও হচ্ছে। সামনের দিকে হয়তো সরকারের সহযোগিতা নিয়ে আরও বড় করে হবে। নববর্ষের দিন আমরা চাই গ্রামীণ খেলার পাশাপাশি এই অঞ্চল নানান অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হোক।’

উত্ৎবে থাকছে আর্চারি, কাবাডি, ভলিবল,প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, লাঠি খেলা, বলি খেলা ও কুস্তি।

৩০০ খেলোয়াড় ও কর্মকর্তা এতে অংশ নিতে যাচ্ছেন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাতে খেলবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর