ডব্লুকেএফ ইয়ুথ লিগে আদম চৌধুরীর দুই ব্রোঞ্জপদক জয়
বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লুকেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী। ২৬-২৯ মার্চ জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হয় এই লিগ। আদম চৌধুরী জুনিয়র কাতা এবং উর্ধ্ব-৬১ কেজি কুমিতে দুটি ব্রোঞ্জপদক জিতে নেন।
প্রতিযোগিতায় ৩৭ দেশের ২৭২ জন কারাতেকা অংশ নেন। এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ক্যাডেট কুমিতে স্বর্ণ এবং ক্যাডেট কাতাতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন।

কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ আদম চৌধুরী ডব্লুকেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লুকেএফ ইয়ুথ লিগ-আদম চৌধুরীর এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গণ নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে এবং তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাকরি।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: