[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় কারাতে শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার ৭৫টি দলের প্রায় আটশ’জন কারাতেকা ও কোচদের অংশগ্রহনে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় কারাতে প্রতিযোগিতা।

মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় দু’দিন ব্যাপী টুর্নামেন্টে ২১টি ক্যাটাগরিতে কাতায় চারটি ও কুমিতে ১৭টি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়বেন কারাতেকারা।

এছাড়াও কাতা একক ও দলগত এবং কুমি একক ও দলগতে খেলা অনুষ্ঠিত হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা সুযোগ পাবেন জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয় কারাতে চ্যাম্পিয়নশিপে।

ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কথা, ‘আমাদের হাতে সময় খুবই কম। তাই জাতীয় চ্যাম্পিয়নশিপের সেরারাই সুযোগ পাবে আন্তর্জাতিক ওই টুর্নামেন্টে। তাই সবাই নিজেদের সেরাটা দিয়ে জাতীয় আসরে পদক জিততে চেষ্টা করবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর