স্বমহিমায় স্বর্ণজয়ী অন্তরা-প্রিয়া
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিতেছিলেন কারাতেকা হোমায়রা আক্তার অন্তরা ও মারজান আরক্তার প্রিয়া। সাত বছর পর এসেও তারা যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিলেন জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে।
শনিবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে দুটি ভিন্ন ক্যাটাগরিতে ঠিকই স্বর্ণপদক জিতেছেন তারা। মেয়েদের অনুর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণীতে আনসারের হয়ে হোমায়রা আক্তার এবং অনুর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর হয়ে স্বর্ণ জেতেন মারজান আক্তার।
এছাড়া ছেলেদের অ-৫৫ কেজিতে খাগড়াছড়ির মো. আজাদ, অ-৬০ কেজিতে বিকেএসপির সিয়াম হোসেন, অ-৬৭ কেজিতে সেনাবাহিনীর মনিরুল ইসলাম, অ-৭৫ কেজিতে আনসারের সজিব মন্ডল, অ-৮৪ কেজিতে সেনাবাহিনীর মিন্টু দে এবং উর্ধ্ব ৮৪ কেজিতে পুলিশের আরাফাত এনায়েত স্বর্ণ জেতেন। মেয়েদের বিভাগে অন্যদের মধ্যে উর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর দীপা রানী সাহা স্বর্ণ জেতেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: