[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্তরার লেক পেল রোইং

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে নিয়মিত অনুশীলন জোরদারে উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর লেক অস্থায়ীভাবে পাচ্ছে বাংলাদেশ রোইং ফেডারেশন। এই লেক হস্তান্তরের উদ্যোগ নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোইং ফেডারেশন দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের জন্য একটি লেক ও বোট হাউস জরুরি প্রয়োজন।

সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) উত্তরা লেক ব্যবহারের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে রাজউক লেকটি ব্যবহারের অনুমতি দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর লেকটি নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশ রোইং ফেডারেশনের অনুকূলে অস্থায়ীভাবে হস্তান্তররে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর