[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

জাতীয় রাগবি শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

ছেলেদের ১৮টি ও মেয়েদের আটটি দল নিয়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্স জাতীয় রাগবি সেভেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

ছেলেদের বিভাগে চারটি গ্রুপে এবং মেয়েদের দুটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। রাগবির ইতিহাসে এই প্রথম সর্বাধিক প্রাইজমানি দেওয়া হচ্ছে এবার। চ্যাম্পিয়ন ২০ হাজার, রানার্সআপ ১০ হাজার ও তৃতীয় হওয়া দল পাবে পাঁচ হাজার টাকা করে।

সকাল ১১ টায় পলটন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী খেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন। এ সময় সাধারন সম্পাদক আখতার উজ জামান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিইও এসএম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর