[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় রাগবিতে কুমিল্লার কাছে ঢাকার হার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

জাতীয় রাগবির পুরুষ বিভাগে কুমিল্লার কাছে ৩৩-৭ পয়েন্টে হেরেছে ঢাকা।

২৬ দলের অংশগ্রহনে জাতীয় পুরুষ ও নারী রাগবির খেলা শুরু হয়েছে। পলটনের আউটার স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন ও সাধারন সম্পাদক আখতর উজ জামান উপস্থিত ছিলেন।

প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগে সেনাবাহিনী, সাতক্ষিরা, মাগুরা, নীলফামারী, কুঁড়িগ্রাম, ঠাকুরগাঁও, আনসার ও গাইবান্ধা জিতেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর