তায়াকোয়ান্দোতে দক্ষিণ কোরিয়ান কোচ জুন গিউ
তায়কোয়ান্দো দক্ষিণ কোরিয়ান একটি খেলা। তাই এর জন্য দক্ষিণ কোরিয়ান কোচই সেরা। আগেও এই দেশটি থেকে কোচ এসেছিল। এবারও কর্মকর্তারা দক্ষিণ কোরিয়া থেকে নতুন কোচ এনেছেন।
তায়কোয়ান্দো দক্ষিণ কোরিয়ান একটি খেলা। তাই এর জন্য দক্ষিণ কোরিয়ান কোচই সেরা। আগেও এই দেশটি থেকে কোচ এসেছিল। এবারও কর্মকর্তারা দক্ষিণ কোরিয়া থেকে নতুন কোচ এনেছেন।
সোমবার অভিজ্ঞ পুমসে কোচ জুন গিউ চোইকে ঢাকায় এনেছে তায়কোয়ান্দো ফেডারেশন। লক্ষ্য জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অক্ষুন্ন রাখা। কারণ নেপালেও পুমসে ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন দীপু চাকমা।
জুন গিউ চোইকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিনন্দন জানান তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু। বাংলাদেশ তায়কোয়ান্দো দল বর্তমানে বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছে। মাসিক সাড়ে তিন হাজার মার্কিন ডলারে আপাতত চার মাসের জন্য আনা হয়েছে গিউ চোইকে।
এসএ গেমসে স্বর্ন অক্ষুন্ন থাকলে কোচের মেয়াদকাল বাড়তে পারে জাপান এশিয়ান গেমস পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন হাসানুজ্জামান খান। তার কথায়, ‘আমরা আপাতত চার মাসের জন্য কোচকে এনেছি। লক্ষ্য পুরণ হলে এশিয়ান গেমস পর্যন্ত বাড়তে পাওে জুন গিউ চোইয়ের মেয়াদ।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: