[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামিক গেমসে তিন ব্রোঞ্জ জয় ভারোত্তোলক ইকরার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

একটি গেমস। একটি ইভেন্ট। সেই এক ইভেন্টে তিনটি ব্রোঞ্জপদক জিতেছেন মারজিয়া আক্তার ইকরা। ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনের একটি ইভেন্ট যেন বাংলাদেশের পদক জয়ের প্রায় সব ক্ষুধা মিটিয়ে দিয়েছে।

শনিবার সৌদি আরবের রিয়াদে ৫৩ কেজি ওজন শ্রেণীতে মারজিয়া আক্তার ইকরা জিতেছেন ব্রোঞ্জ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি। তিনি একাধারে ¯œ্যাচে ৭২ কেজিতে প্রথম রেকর্ড গড়েন। পরে ক্লিন অ্যান্ড জার্কের ৯২ কেজিতেও রেকর্ড গড়েন। আর সব মিলিয়ে ১৬৩ কেজিতেও রেকর্ড গড়েন। ভারোত্তোলনেই এটা সম্ভব।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতা করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন তিনি।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আজ রোববার এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

ফেসবুকে স্বর্ণকণ্যা মাবিয়ার অভিবাদন
আলহামদুলিল্লাহ আমরা ষষ্ঠ ইসলামিক সলিডারিট গেমসে তিনটি ব্রোঞ্জ মেডেল পেয়েছি বাংলাদেশের প্রথম অর্জন ষষ্ঠ ইসলামিক সলিডারিট গেমসে ২০২৫ এর। অভিনন্দন মারজিয়া আক্তার ইকরা। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের এই প্রথম ইসলামিক সলিডারিটি গেমসে আমাদেরকে তোমার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ-ভারোত্তোলন ফেডারেশনের বড় একটি অর্জন আজকে তুমি আনলে। ধন্যবাদ বাংলাদেশ ভারোওোলন ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং কোচকেও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর