[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মাবিয়াকে ছাড়াই দিল্লি গেলেন ভারোত্তোলকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ মে ২০২৬ ১৯:০৫ পিএম

দীর্ঘদিন পর দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তকে ছাড়াই এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে খেলতে গেলেন ভারোত্তোলকরা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ তিনি।

তাই প্রথমবারের মতো মাবিয়াকে ছাড়াই শনিবার ভারতে গুজরাটে গেলেন ভারোত্তোলকরা। টুর্নামেন্টে খেলবেন লাল সবুজের ৯ ভারোত্তোলক। এরা হলেন- বৃষ্টি, মার্জিয়া আক্তার ইকরা, স্মৃতি আক্তার, সুমাইয়া আক্তার ইসরাত, কাজী লিপি আক্তার, জহুরা খাতুন নিশা, শাহেলা আক্তার, আশিকুর রহমান তাজ ও বাকী বিল্লাহ।

দলের সঙ্গে কোচ হিসাবে গেছেন বিশ^াস আনিসুর রহমান ও হামিদুল ইসলাম। গান্ধীনগরে কাল থেকেই শুরু হয়েছে এই টুর্নামেন্ট। চলবে ১৭ মে পর্যন্ত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদক জয়ের রেকর্ড খুব একটি নেই বললেই চলে। তবে ভাল ফলাফল করার প্রত্যয় নিয়েই গেছেন ভারোত্তোলকরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর