নিজের রেকর্ডও ছুঁতে পারেননি রনি
জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে সেই টাইমিংও করতে পারেননি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট। ৪০০ মিটার হার্ডলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন তিনি।
ঢাকায় এ বছরের ফেব্র“য়ারিতে জাতীয় আসরে ৪০০ মিটার হার্ডলসে ৩১ বছরের রেকর্ড ভেঙেছিলেন নাজমুল হাসান রনি। ৫০ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিংয়ে গড়েছিলেন নতুন কীর্তি। তবে সোমবার জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে সেই টাইমিংও করতে পারেননি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট। ৪০০ মিটার হার্ডলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন তিনি।
৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশের রনি ছিলেন পাঁচ নম্বর হিটে। ৯ জনের মধ্যে হয়েছেন নবম। তার টাইমিং ছিল ৫২ দশমিক ৪৭ সেকেন্ড। তার হিটে প্রথম হওয়া নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ছিল ৪৮ দশমিক ৩৭ সেকেন্ড।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: