[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও শিরোপা জিতল স্পেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে লা রোহা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল ওইয়ারসাবাল ও ফেরান তোরেসের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে যায় আর্জেন্টিনা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। নির্ধারিত সময়ে তিনি ১০টি সেভ করে বিশ্বকাপ ফাইনালের নতুন রেকর্ড গড়েন।

অন্যদিকে, আর্জেন্টিনা আক্রমণে ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। পুরো ম্যাচে তারা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও রাখতে পারেনি। লিওনেল মেসিকেও নিষ্ক্রিয় করে রাখে স্পেনের মিডফিল্ড ও রক্ষণভাগ। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের বিরতির পর পেদ্রো পোরোর ক্রস থেকে নিকো উইলিয়ামসের হেড ফেরান তোরেসের সামনে পৌঁছে যায়। স্প্যানিশ ফরোয়ার্ড সুযোগটি কাজে লাগিয়ে জালে বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে স্পেন শিবির। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরল তারা। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে শেষ হলো মেসি ও আর্জেন্টিনার অভিযান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর