ব্যর্থ নাদিম, নীরজ- বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ালকট
টোকিয়োতে ৮৮.১৬ মিটার ছুড়ে সোনা জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়েন ৮৭.৩৮ মিটার। ৮৬.৬৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার কার্টিস থম্পসন।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম। জ্যাভলিন থ্রোয়ে বিশ্বচ্যাম্পিয়ন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর অলিম্পিক পদকজয়ী কেশর্ন ওয়ালকট। মাত্র ১৯ বছর বয়সে লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। ১২ বছর পর জ্যাভেলিনে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। টোকিয়োতে ৮৮.১৬ মিটার ছুড়ে সোনা জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়েন ৮৭.৩৮ মিটার। ৮৬.৬৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার কার্টিস থম্পসন।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ভারতের জন্য খারাপ খবর। জ্যাভেলিন ফাইনাল থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া ও আরশাদ নাদিম। পঞ্চম রাউন্ড পর্যন্ত এগোতে পারলেও ষষ্ঠ রাউন্ডে গিয়ে ছিটকে গেলেন তিনি। শেষে হন অষ্টম। অবশ্য তার আগেই ছিটকে গিয়েছিলেন অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিম দশম হয়ে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ শুরু করেন ৮৩.৬৫ মিটার থ্রো করে। প্রথম রাউন্ডে তিনি এই থ্রো করে ষষ্ঠ স্থানে শেষ করেন। তাঁর পরেই শেষ করেন পাকিস্তানের আরশাদ নাদিম। তিনি ৮২.৭৩ মিটার থ্রো করেন। দ্বিতীয় রাউন্ডের শেষে নীরজ চলে যান অষ্টম স্থান। সেখানে তাঁর সেরা থ্রো ছিল ৮৪.০৩। এর পর থেকে নীরজ আর উপরের দিকে উঠতে পারেননি এবং ৮৪.০৩ মিটারের বেশি থ্রো করতে পারেননি। তিনি তৃতীয় রাউন্ডে শেষ করেন সেই অষ্টম স্থানে। তৃতীয় রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। সেই রাউন্ডেই আরশাদ নাদিম ছিটকে যান দশম স্থানে শেষ করে।
নীরজ প্রথম রাউন্ডের পর থেকেই তাঁর খেলা নিয়ে হতাশ ছিলেন, বারবার তাঁকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল। চতুর্থ রাউন্ডে তাই নজরে ছিলেন নীরজ। কিন্তু তিনি ফের হতাশ করেন। চতুর্থ রাউন্ডে ৮২.৮৬ মিটার থ্রো করেন। পঞ্চম রাউন্ডে নীরজ চলে যান অষ্টম স্থানে। সেই রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। ষষ্ঠ রাউন্ডেও ছবি একই, নীরজের থ্রো বাতিল হলো। ফলে ৮৪.০৩ মিটারের সেরা থ্রো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে এবং ছিটকে গেলেন তিনি। চলতি বছরটা নীরজের অন্যতম খারাপ বছর যাচ্ছে। ২০১৮ সালের পর এই প্রথমবার নীরজ পুরুষদের জ্যাভেলিনে পদক জিতলেন না।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: