[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

কেন বিশ্বচ্যাম্পিয়নরা আসল ট্রফি পায় না?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০০:০৭ এএম

বিশ্বকাপ জয়ের পর বিজয়ী দলের অধিনায়কের হাতে সোনালি ট্রফি তুলে দেওয়ার মুহূর্তটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য। খেলোয়াড়দের উচ্ছ্বাস, ট্রফি হাতে উদযাপন এবং ছবি তোলার সেই মুহূর্তগুলো বিশ্বজুড়ে কোটি ভক্তের আবেগের অংশ। তবে মাঠে উদযাপনের জন্য দেওয়া সেই আসল ট্রফিটি আনুষ্ঠানিকতা শেষে ফিফার কাছে ফিরিয়ে দিতে হয়।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মূল ট্রফি সংস্থাটির স্থায়ী সম্পত্তি। ফাইনালের পুরস্কার বিতরণীর পর আনুষ্ঠানিক উদযাপন শেষে বিজয়ী দলকে ট্রফিটি ফেরত দিতে হয়। পরে চ্যাম্পিয়নরা ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ দেওয়া একটি বিশেষ রেপ্লিকা পান। যা বিশ্বকাপের 'চ্যাম্পিয়নস ট্রফি' নামে পরিচিত।

২০২২ কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার তারকা আনহেল দি মারিয়া জানান, উদযাপনের সময় ফিফার দুই কর্মকর্তা সারাক্ষণ তার কাছকাছি ছিলেন। পরে তিনি জানতে পারেন, আসল ট্রফিটি তার হাতে ছিল জন্য। অন্যদিকে লিওনেল মেসি তখন একটি রেপ্লিকা ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করছিলেন।

ফিফার এই কঠোর নিয়মের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে ব্রাজিল স্থায়ীভাবে জুলে রিমে ট্রফি পায়। কিন্তু ১৯৮৩ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কার্যালয় থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। ধারণা করা হয়, সেটি গলিয়ে বিক্রি করা হয় এবং আজও তা উদ্ধার হয়নি।

এরপরই বর্তমান বিশ্বকাপ ট্রফি প্রবর্তন করে ফিফা এবং সিদ্ধান্ত নেয়, এটি কখনো কোনো দেশের স্থায়ী মালিকানায় যাবে না। ১৮ ক্যারেট সোনা ও ম্যালাকাইট পাথরে তৈরি ট্রফিটির স্থায়ী ঠিকানা সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়াম। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া ট্রফিটি সেখানেই থাকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর