[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইনজুরির চিকিৎসা নিচ্ছেন সাবেক দ্রুততম মানবী শিরিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

গত আগষ্টে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে সতীর্থ নৌবাহিনীর সুমাইয়ার সঙ্গে শেষ মূহুর্তে পেরে ওঠেননি। পড়ে গিয়ে ইনজুরিতেও পড়েন। এখন তারই চিকিৎসা নিচ্ছেন।


সামার অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ানের কাছে হেরে দ্রুততম মানবীর খেতাব খোঁয়ান শিরিন আক্তার। ১৬ বারের এই দ্রুততম মানবী গত আগষ্টে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে সতীর্থ নৌবাহিনীর সুমাইয়ার সঙ্গে শেষ মূহুর্তে পেরে ওঠেননি। পড়ে গিয়ে ইনজুরিতেও পড়েন। এখন তারই চিকিৎসা নিচ্ছেন।

সম্প্রতি দুই পায়ে ব্যান্ডেজ করা একটি ছবি ফেসবুজে দেন শিরিন। সেই ছবি নিয়ে শিরিন বলেন, ‘সামার অ্যাথলেটিক্সে খেলার সময় পড়ে দিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলাম। তারই চিকিৎসা নিচ্ছি। আপাতত ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। এখন ফিজিওথেরাপীর চিকিৎসা নিচ্ছি।’

সামনেই নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস। সেখানে অন্যরা খেললেও ইনজুরির জন্য খেলতে পারছেণ না শিরিন। তার কথা, ‘আসলে আমি পুরোপুরি ফিট না হয়ে ট্র্যাকে নামতে চাই না। তাই ইসলামিক সলিডারিটি গেমসে আমার খেলা হচ্ছে না। আশাকরি পাকিস্তানের সাউথ এশিয়ান (এসএ) গেমস হলে সেখানে অবশ্যই খেলব। সে জন্যই আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’

গত সামার অ্যাথলেটিক্সে সুমাইয়ার (১২.১৯ সেকেন্ড) কাছে .০২ ন্যানো সেকেন্ডে হেরেছেন শিরিন আক্তার (১২.২১ সেকেন্ড)। এর আগেও ২০২২ সালে প্রথমবার শিরিনকে হারিয়ে দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন সুমাইয়া দেওয়ান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর