[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শুভ পরিণয়ে সাবেক দ্রুততম মানবী শিরিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

৩ অক্টোবর সেই শুভ পরিণয়ের দিন। একই সঙ্গে পড়ার সুবাদে পাবনার ছেলে নাইমুর রহমানের সঙ্গে সখ্যতা।


ট্র্যাকে দুরন্ত, দুর্বার। গতির রানী শিরিন আক্তার। দেশের জাতীয় অ্যাথলেটিক্সে ১৬ বারের দ্রুততম মানবী সেই শিরিন আক্তার এবার বিয়ের পিঁড়িতে বসছেন। ট্র্যাক ছাড়বেন না। তবে পাশাপাশি ঘর সংসারও করবেন।

সাতক্ষিরার মেয়ে অ্যাথলেট শিরিন বিয়ে করছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড়র পাবনার ছেলে নাইমুর রহমানকে। যিনি বিকেএসপিতে শিরিনেরই ক্লাসমেট ছিলেন। ৩ অক্টোবর সেই শুভ পরিণয়ের দিন। একই সঙ্গে পড়ার সুবাদে পাবনার ছেলে নাইমুর রহমানের সঙ্গে সখ্যতা।

 

পরে ভালো লাগা থেকে শুভ পরিণয় হতে যাচ্ছে বলে শিরিন জানান, ‘নাইমুর রহমান ও আমি বিকেএসপিতে এক ক্লাসেই পড়েছি। সেখান থেকে সখ্যতা। এখন বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছি। সবার কাছে তাই দোয়া চাই।’ এক সময় একই ক্লাসে পড়লেও শিরিন মাস্টার্স শেষ করেছেন। তবে চাকরির সুবাদে পড়ালেখায় কিছুটা গতি হারিয়েছিলেন নাইমুর। তাই এখন তিনি অনার্সে পড়ছেন বলে জানালেন শিরিন।

 

শিবিনের বিয়ে

২ অক্টোবর গায়ে হলুদ

৩ অক্টোবর বিয়ে সাতক্ষিরায়

৪ অক্টোবর বউভাত পাবনায়

ওয়েডিং ঢাকায়, তারিখ ঠিক হয়নি

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর