[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ভারতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সও বয়কট পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

হকির এশিয়া কাপের পর এ বার বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান।


 দুই দেশের মধ্যে অশান্ত পরিস্থিতির জন্য পাকিস্তানের এই সিদ্ধান্ত। পাকিস্তানের ক্রীড়া বোর্ড জানিয়েছে তারা ভারতে খেলতে যাবে না। একই কথা বলা হয়েছিল ভারতের পক্ষ থেকেও।


২৭ সেপ্টেম্বর থেকে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পহেলগাম জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। এই কারণে এই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না পাকিস্তানের অ্যাথলেটরা। পাকিস্তানের জাতীয় প্যারালিম্পিক কমিটি বৃহস্পতিবার টুর্নামেন্ট বয়কটের ঘোষণা করেছে।

সংস্থার সাধারণ সম্পাদক ইমরান জামিল সামি জানিয়েছেন, ‘পাকিস্তান প্রাথমিকভাবে পুরুষদের এফ৩৭ থ্রোয়িং বিভাগে তাদের প্যারালিম্পিয়ান হায়দার আলিকে মনোনীত করেছিল, তবে পরে নিরাপত্তাজনিত কারণে এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের জন্য ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা প্রতিযোগিতা থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছে।

ইমরান জামিল সামি বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজারদের সুরক্ষার জন্য দলকে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে আমাদের সরকার। দুবাইয়ে এশিয়া কাপে দুই দেশের ক্রিকেট দলের মধ্যে যা ঘটেছিল তা দেখে আগামীর পরিস্থিতি অনুমান করা যায়, হায়দার ও কোচও ভারতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর