সাবেক দ্রুততম মানবী শিরিনের বিয়ে
বিয়ের পিঁড়িতে শিরিন
জীবনের দ্বিতীয় পর্বে পা দিলেন দেশের সাবেক দ্রুততম মানবী শিরিন আক্তার। আজ শুক্রবার সাতক্ষিরায় নিজের বাড়িতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তিনি।
সাতক্ষীরার মেয়ে নৌবাহিনীর অ্যাথলেট শিরিন বিয়ে করেছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড় পাবনার ছেলে নাইমুর রহমানকে। যিনি বিকেএসপিতে শিরিনের সহপাঠী ছিলেন। আগামীকাল পাবনায় ছেলের বাড়িতে বিয়ে-উত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সব ঠিক থাকলে পরে ঢাকায় আরেকটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে হবু দম্পতির।
ট্র্যাকে দুরন্ত গতির শিরিন জানিয়েছেন, বিয়ের পরও অটুট থাকবে তার অ্যাথলেটিক্স-প্রেম। সংসার ও দৌড়ানো চলবে একসঙ্গে। জীবনের নতুন ইনিংস শুরুর পর পুরোনো ইনিংসে ছেদ টানবেন না তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: