[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ফিরোজের স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ফিরোজ সরকার। বুধবার তামিলনাড়–র চেন্নাইতে অনুষ্ঠিত ট্রিপল জাম্পে ১২.৭২ মিটার দূরত্ব অতিক্রম করে ২৫ দেশের অ্যাথলেটদের পেছনে ফেলে স্বর্ণ জেতেন তিনি।


এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ফিরোজ সরকার। বুধবার তামিলনাড়–র চেন্নাইতে অনুষ্ঠিত ট্রিপল জাম্পে ১২.৭২ মিটার দূরত্ব অতিক্রম করে ২৫ দেশের অ্যাথলেটদের পেছনে ফেলে স্বর্ণ জেতেন তিনি। এবারের আসরে তিনি উর্ধ্ব-৩৫ ক্যাটাগরিতে অংশ নেন।

বৃহস্পতিবার আরও দুটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। মেয়েদের উর্ধ্ব-৫৫ বছর ক্যাটাগরিতে বর্ষা নিক্ষেপে জ্যোৎ¯œা আক্তার এবং উর্ধ্ব-৩৫ বয়স ক্যাটাগরিতে ১১০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জেতেন সার্জেন্ট মুজিবর রহমান।

 এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে বাংলাদেশ ও স্বাগতিক ভারত ছাড়াও জাপান, চীন, উজবেকিস্তান, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশীয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, মালদ্বীপ, ইরান, কুয়েত, সিঙ্গাপুর, জর্ডানসহ অন্যান্য দেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর