সানিয়ায় গেলেন অ্যাথলেটরা
এশিয়ান বিচ গেমসে খেলতে চীনের সানিয়ায় গেল বাংলাদেশের অ্যাথলেটিক্স দল। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা যাত্রা করেন।
২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই ক্রীড়া আসর। বাংলাদেশের অ্যাথলেটিক্স দলে রয়েছেন অ্যাথলেট আবদুল মোতালেব ও সুমাইয়া দেওয়ান। এছাড়া দলের সঙ্গে গেছেন এমএম নজির আহমেদ মল্লিক।
দেশের দ্রুততম স্প্রিন্টারদের মধ্যে বিবেচিত এই দুই অ্যাথলেট শুক্রবার বালুকাময় ট্র্যাকে ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চীনের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন সকাল ৯টা থেকে শুরু হবে মহিলা ও পুরুষ বিভাগের হিট পর্ব।
আর ফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫২ মিনিটের মধ্যে। বালুকাবেলায় সংক্ষিপ্ত দূরত্বের দৌড়, গতি ও নিয়ন্ত্রণের সূক্ষ্ম সমন্বয়ের এক কঠিন পরীক্ষা—যেখানে প্রতিটি সেকেন্ডই হয়ে ওঠে গৌরবের নির্ণায়ক।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: