জাতীয় দাবায় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ
সবশেষ ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন নিয়াজ।
পাঁচ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। মঙ্গলবার পর্যন্ত নিয়াজ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সমান সাড়ে নয় পয়েন্ট ছিল। আজ বুধবার শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে যান। এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।
সবশেষ ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন নিয়াজ।
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর নিয়াজ মোরশেদের কথা, ‘এবার আমি ভালোই খেলেছি। ১৩ গেমের মধ্যে আটটি জিতেছি এবং পাচটি ড্র করেছি। প্রতিদ্বন্দ্বিতাও ভালো হয়েছে।’ এটি নিয়াজের সপ্তম জাতীয় দাবার মুকুট। ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চার বার চ্যাম্পিয়ন ছিলেন। এরপর তিনি গ্র্যান্ডমাস্টার হলেও উচ্চ শিক্ষার জন্য দাবা থেকে দূরে ছিলেন।
বেশ কয়েক বছর পর আবার দাবা অঙ্গনে ফেরেন। ত্রিশ বছর পর ২০১২ সালে জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেন। ২০১৯ সালে সর্বশেষ তিনি জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। আজ তিনি সপ্তম বারের মতো জাতীয় চ্যাম্পিয়নের কৃত্তিত্ব গড়লেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: