[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

আন্ত:জেলা বালিকা দাবার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

দেশের ২৫ জেলার ৮০ জন খুদে দাবাড়–র অংশগ্রহনে আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থায় উদ্বোধন হয়েছে আন্ত:জেলা অনূর্ধ্ব-১৬ বালিকা র‌্যাপিড দাবা।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শুক্রবার সকাল দশটায় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা ও জাতীয় মহিলা দাবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম।

এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার, সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর