[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের দাবায় মোরসালিনের ১৯তম শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ০৯:০৫ এএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ শুরু হয়েছে। আজ শনিবার (৯ মে) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া উৎসবের শুরু হয়। উৎসবের প্রথম দিনে বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয় দাবা প্রতিযোগিতা।

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল বাংলাদেশ ডটকমের মোরসালিন আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের মধ্যে ‘দাবা সম্রাট’ ও ‘দাবা রাজ’ হিসেবে খ্যাত মোরসালিন এ নিয়ে ডিআরইউ দাবায় ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। তার ধারেকাছে আর কেউ নেই। মজা করে গত কয়েক বছর ধরে অনেকেই তাকে ‘বাধ্যতামূলক অবসর’ নিতে পরামর্শ দিয়ে আসছেন, যেন উদীয়মান (!) দাবাড়ুরা বিকশিত হতে পারে ! কিন্তু দাবা খেলার প্রবল নেশায় মত্ত মোরসালিন সেই পরামর্শ শুনলে তো!

ডিআরইউর সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন অবশ্য দাবায় যে এত পারঙ্গম ও সফল, সেটার যুক্তিপূর্ণ কারণ আছে বৈকি। অনেকেরই অজানা- তিনি একসময় জাতীয় পর্যায়ে নিয়মিত দাবা খেলেছেন পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, প্রয়াত জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবসহ অনেক আন্তর্জাতিক মাস্টার ও ফিদেমাস্টারদের সঙ্গে। চার গ্র্র্যান্ডমাস্টারের কাছে হারলেও মোল্লা আবদুল্লাহ আল রাকিবকে হারানোর কৃতিত্ব আছে তার (রাকিব তখনও গ্র্যান্ডমাস্টার হননি, জাতীয় দাবাড়ু ছিলেন)। কাজেই ডিআরইউ দাবায় মোরসালিনের সঙ্গে পেরে ওঠা যে মুশকিল, সেটা তো বলাইবাহুল্য।

শনিবার ডিআরইউ দাবায় রানারআপ হন দেশ টেলিভিশনের মো. জাহেদুজ্জামান। ডিআরইর সাবেক সভাপতি ও গ্রিন ওয়াচের রফিকুল ইসলাম আজাদ তৃতীয় হয়েছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান (উপসচিব)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দাবা হলো বুদ্ধির খেলা। ঠান্ডা মাথার খেলা। তবে এই খেলার সঙ্গে শারীরিক সুস্থতারও প্রয়োজন রয়েছে। আশাকরি ডিআরইউ থেকে এই খেলা পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় ও জেলা সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে যাবে।’

স্বাগত বক্তব্যে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধূলা মানসিক বিকাশ ঘটায়। যে কারণে প্রতিবারের ন্যায় এবারও ডিআরইউ সদস্যদের জন্য ক্রীড়া উৎসব আয়োজন করেছে।’

ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে এ সময় দপ্তর সম্পাদক রাশিম মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, ‘আমরা চাই সাংবাদিকরাও খেলাধূলায় এগিয়ে যাক। সে লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’

দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার মো. হারুন অর রশিদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর