[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, সুযোগ পেলেন নিকো গঞ্জালেস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২৩:০৭ পিএম

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

ম্যাচ শুরুর আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে লিওনেল স্কালোনির দল। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো এই বিশ্বকাপে শুরুর একাদশে জায়গা পেয়েছেন উইঙ্গার নিকো গঞ্জালেস। এছাড়া ডান প্রান্তের রক্ষণে সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্টিয়েল। বাকি নয়জন খেলোয়াড় সেমিফাইনালে মাঠে নামা একাদশ থেকেই রাখা হয়েছে।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলবে এই ফাইনাল। ফলে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

আর্জেন্টিনার একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গঞ্জালেস।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

 
 
 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর