সিঙ্গাপুরে জোড়া স্বর্ণজয় বাংলাদেশের
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকসে আগের দিন দলগত বিভাগে দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার ব্যক্তিগত ইভেন্টে এলো দুই স্বর্ণপদক। শনিবার শুরু হয়েছে ব্যক্তিগত ইভেন্টের খেলা।
বাংলাদেশের জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতে নেন। একই দিনে তিনি ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদকও জেতেন। একদিনে দুটি পদক জিতে তিনি বাংলাদেশের অন্যতম সফল পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে জুনিয়র দলের আরেক প্রতিভাবান জিমন্যাস্ট মেনটন টনি ¤্রাে পোমেল হর্স ইভেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১৩.১৫০ পয়েন্টে স্বর্ণপদক জিতে নেন। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মোট ছয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে আগামী দিনের জন্য আশাবাদ জাগিয়েছেন। বিশেষ করে জুনিয়র বিভাগের জিমন্যাস্টদের এই সাফল্য দেশের জিমন্যাস্টিকস অঙ্গনের ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
আজ ফাইনাল রাউন্ডে বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের সিনিয়র ও জুনিয়র সদস্যরা আরও ছয়টি ইভেন্টে অংশ নেবেন। এর মধ্যে সিনিয়র ও জুনিয়র বিভাগে তিনটি করে ইভেন্ট রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: