[email protected] রবিবার, ৭ই জুন ২০২৬
২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২-১ গোলে এগিয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জুন ২০২৬ ২০:০৬ পিএম

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ পাইনাল চলছে। আজ শনিবার গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গোল হজম করেও পরে সমতা নিয়ে বিরতিতে গেছেন মারিয়া মান্দারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় ভারত।

 ৪২ মিনিটে পেয়ারি শাশাকে আটকাতে ব্যর্থ হন সুরভী। ফলে পরাস্ত হন গোলরক্ষক মিলি আক্তার (১-০)। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতপর্ণার অসাধারন এক গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তার কোনাকুনি শট ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায় (১-১)। তবে প্রথমার্ধে তুলনামূলক আক্রমন বাংলাদেশই করেছে বেশি। যেমন ১২ মিনিটে তহুরার ক্রস, শামসুন্নাহারের মিস। বারের কাছে দাঁড়িয়ে থাকলেও বলে পা ছোঁয়তে ব্যর্থ হন শামসুন্নাহার। মিনিট দুই পরে সেই তহুরা গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও মিস করেন।
৪৭ মিনিটে বাংলাদেশের বিপদ সীমানায় ফের আঘাত স্বাগতিকদের। সানফিদা নংরুমের শট শুয়ে পড়ে রুখে দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক মিলি আক্তার। কিন্তু তার হাত লেগে বারে ধাক্কা খেয়ে বল জালে প্রবেশ করে (২-১)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর