[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের, বিশ্বকাপ বাছাই খেলতে সমীকরনের মুখে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

হার দিয়ে শুরু, হার দিয়েই এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারালে ফের হারের বৃত্তে লাল সবুজের দল। সোমবার ভারতের বিহারে রাজগিরে অনুষ্ঠিত বি-পুলে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে রেজাউর করিমের দল।




ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কোরিয়ার। ৯ ও ১১ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে ফিল্ড ও পেনাল্টি কর্ণার (পিসি) থেকে দুই গোল করে শুরুতেই এগিয়ে যায় তারা। বাংলাদেশকে কোন প্রকার সুযোগই দেয়নি কোরিয়ানরা। মিনিট পাঁচেক পর ফিল্ড থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান লি সিওং গো।

২২ মিনিটে ওহ সিয়ংয়ের গোলে ব্যবদান ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া। ঠিক পর মূহুর্তেই পিসি থেকে গোল করে কিছুটা ব্যবধান কমান সোহানুর রহমান সবুজ। তবে তা হারের আক্ষেপ কমবৈকি কিছুই নয়। ম্যাচের অন্তিম মূহুর্তে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের হারের ব্যবধান বাড়ে ৫-১ গোলে।

এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য লড়বে লাল সবুজরা। আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই। চাইনিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

পঞ্চম হলে সরাসরি বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। আর ষষ্ঠ হলে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে বেষ্ট অব থ্রি। বিষয়টি নিশ্চিত করেন হকি ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। তার কথা, ‘আমরা বা যারাই ষষ্ঠ হবে পাকিস্তানের বিপক্ষে বেষ্ট অব থ্রি খেলতে হবে। কারণ ভারতে এসে না খেললেও পাকিস্তানের একটি ভাল বিশ্ব র‌্যাংকিং রয়েছে। তবে ম্যাচ তিনটি পাকিস্তানে গিয়ে খেলতে হবে না নিরপেক্ষ ভেন্যুতে হবে তা আমরা এখনো জানি না। তবে খেলা এই টুর্নামেন্টের পরেই হবে এটা নিশ্চিত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর