[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনিয়র হকি বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি ৬ জনের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

এ বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের আসর। এই আসরের জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তবে এই দলে জায়গা মেলেনি ওমানে খেলা ৬ জন খেলোয়াড়ের।


এ বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের আসর। এই আসরের জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তবে এই দলে জায়গা মেলেনি ওমানে খেলা ৬ জন খেলোয়াড়ের।

ওমানে যারা খেলেছিলেন, তাদের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে তৈয়ব আলী সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

বাংলাদেশ দল মালয়েশিয়ায় গিয়েছিল চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে। জানা গেছে, সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে আসার পরই দলটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। এরপর কোচের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত দলের তালিকা তৈরি করে বাংলাদেশ হকি ফেডারেশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও সাহীদুর রহমান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর