সুইজারল্যান্ড যাওয়া হচ্ছে না অ-২১ হকি দলের
চলতি মাসের শেষ দিকে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডেও। স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে সেখানে চারটি ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে বাংলাদেশ দলের যাওয়া হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছে হকি ফেডারেশন।
ভারতের ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২১ বিশ^কাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। বিশ^কাপে প্রস্তুতির অংশ হিসাবে ইতোমধ্যে মালয়েশিয়াতে খেলে এসেছে লাল সবুজের যুবারা। চলতি মাসের শেষ দিকে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডেও। স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে সেখানে চারটি ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে বাংলাদেশ দলের যাওয়া হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছে হকি ফেডারেশন।
এখন পর্যন্ত ২৬ জনের বহরের মধ্যে একজনের ভিসা হয়েছে। ঢাকার সুইস দূতাবাস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে স্বল্প সময়ে সবার ভিসা দেওয়া কঠিন। আজ চূড়ান্ত সবকিছু জানা যাবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেন, ‘আমাদের দলের সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছি।
দলের একজন ছাড়া কারও ভিসা হয়নি। ভিসার জন্য স্লটই পাওয়া যাচ্ছে না। ওরা বলেছিল আরও আগে ভিসার জন্য আবেদন করতে। কিন্তু আমরা সুইজারল্যান্ড থেকে আমন্ত্রণ পেয়েছি কিছু দিন আগে। এখানে আমাদের কিছু করার নেই। এখন আগামীকাল (আজ) ভিসার বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। এখন ভিসা না পেলে তো কিছু করার নেই।’ আপাতত ডাচ কোচ আইকম্যানের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলছে যুবাদের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: